কেনাকাটা, খাবার ও বিনোদন এক ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে কেনাকাটা, খাবার ও বিনোদনের সুযোগ নিয়ে কাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ২ নম্বর গেটে বিপ্লব উদ্যানের পাশে চালু হচ্ছে ফিনলে স্কয়ার নামের একটি বিপণিকেন্দ্র।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে ফিনলে প্রপার্টিজ আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বিপণিকেন্দ্রের নানা সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক অশোক বিশ্বাস, মহাব্যবস্থাপক আবদুল্লাহ নাসের ও ফিনলে স্কয়ার শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার। সংবাদ সম্মেলনে ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম আই খসরু জানান, শীতাতপ নিয়ন্ত্রিত এই মলের দেয়ালে চট্টগ্রামের বিভিন্ন ইতিহাস লেখা থাকবে। এ ছাড়া নানা ঐতিহ্যের নিদর্শন থাকবে। তিনি আরও জানান, ৩৩ হাজার বর্গফুট মলের প্রথম তলায় আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ডের দোকান, এটিএম বুথ ও ক্রোকারিজ সামগ্রী; দ্বিতীয় তলায় শাড়ি; তৃতীয় তলায় মেয়েদের তৈরি পোশাক; চতুর্থ তলায় পুরুষ এবং শিশুদের কাপড় ও জুতা; পঞ্চম তলায় মুঠোফোন ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ষষ্ঠ তলায় খাবারের দোকান থাকবে।

বিপণিকেন্দ্রটির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।