কেনিয়াগামী ৭৪ বাংলাদেশি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেনিয়াগামী ৭৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের পাচারের জন্য দক্ষিণ আফ্রিকা নেওয়া হচ্ছিল।
শুক্রবার সন্ধ্যায় এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। বিমানবন্দরের অভিবাসন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুকিত হাসান খান প্রথম আলোকে জানান, এই ৭৪ জনকে বিমানের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নেওয়া হচ্ছিল। সেখান থেকে তাদের কেনিয়ার রাজধানী নাইরোবি অভিমুখী ফ্লাইটে তোলার কথা ছিল।
মুকিত হাসান খান আরও বলেন, কেনিয়া যেতে কোনো ভিসা লাগে না বলে এভাবে তাদের সেখানে নেওয়া হচ্ছিল। এ জন্য প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে বলে উদ্ধারকৃতরা জানিয়েছেন। কেনিয়া থেকে তাদের দক্ষিণ আফ্রিকা ও কাউকে কাউকে ইতালি নেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। ইমিগ্রেশন পুলিশ ও এপিবিএন যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।