কেন্দুয়ায় কলেজের ভিত্তিপ্রস্তরস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামে মৌলানা মোহাম্মদ আলী সিদ্দিকি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম গত শনিবার বিকেলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদ খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান প্রমুখ।