কেন্দুয়াকে বাল্যবিবাহমুক্ত করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার শপথ নিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার তাঁদের এ শপথবাক্য পাঠ করান।

কেন্দুয়াকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে ৬০ দিনের কর্মপরিকল্পনাবিষয়ক এক মতবিনিময় সভায় এই শপথবাক্য পাঠ করানো হয়। উপজেলা সদরের খেলার মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান।

উপজেলা প্রশাসন জানায়, আগামী দুই মাসের মধ্যে কেন্দুয়াকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে ৬০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং এ কাজে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন এনজিও ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ব্যাপক প্রচা এবং আজ শনিবার থেকে পর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নের অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা।