কেন্দুয়ার মাহমুদপুর গ্রামে বিদ্যুতায়ন
দীর্ঘদিন ধরে বিদ্যুত্সুবিধাবঞ্চিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত মাহমুদপুর গ্রামে অবশেষে বিদ্যুত্ পৌঁছেছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে নতুন এ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এতে এলাকার ১৬০ জন গ্রাহক বিদ্যুত্সুবিধার আওতায় এসেছে।এ উপলক্ষে মাহমুদপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী। আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক খান, স্থানীয় প্রকৌশলী তাজ উদ্দিন আল মাসুদ, সাংসদের স্ত্রী নাসরিন কোরাইশী, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাবু, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। পরে সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী সাজিউড়া উচ্চবিদ্যালয়ের ৩৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পল্লী বিদ্যুতের স্থানীয় প্রকৌশলী তাজ উদ্দিন আল মাসুদ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ বিদ্যুত্সুবিধা থেকে বঞ্চিত ছিল। নতুন বিদ্যুত্ পেয়ে তারা খুশি।