কেন্দুয়ার সান্দিকোনা স্কুলের শতবর্ষ উদ্যাপন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ জানুয়ারি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা ছিল। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া, প্রচারপত্র বিতরণ, স্মরণিকা ছাপানোসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিতরণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় উদ্যাপন কমিটির দুই সদস্য ফজলুর রহমান ভূঁইয়া (৭০) ও মো. কামরুজ্জামান (৩৫) গুরুতর আহত হন। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী গত সোমবার রাতে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।