কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া বাজারে গতকাল শুক্রবার আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ইউএনও মোহাম্মদ রেজাউল করিম জানান, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।