কেন্দুয়ায় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী ও তাঁর ছেলে সৌদি-প্রবাসী মো. ওয়াসীমকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দুয়া থানার পুলিশ উপজেলার খিদিরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।তবে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীর স্ত্রী, বড় ছেলে মো. মহসীন ও ওয়াসীমের স্ত্রী দাবি করেন, ‘এ ঘটনা সাজানো ও ষড়যন্ত্রমূলক। পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।’ ওই দাবি সঠিক নয় উল্লেখ করে এসআই রিয়াজ উদ্দিন বলেন, রিমান্ড চেয়ে আসামিদের গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।