কেন্দুয়ায় আপত্তিকর প্রচারপত্রসহ চার তরুণ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে চার তরুণকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে আপত্তিকর মন্তব্যসংবলিত প্রচারপত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সাইফুল ইসলাম, তারেক মিয়া, শামীম আহমেদ ও পিয়াস নামে চার যুবককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে সরকার, পুলিশ ও ব্লগারদের বিরুদ্ধে আপত্তিকর লেখাসংবলিত প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।