কেন্দুয়ায় ইউএনওর বাসভবন লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন লক্ষ্য করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। তবে ইউএনওর দাবি, বিকট আওয়াজের মধ্যে গুলির (ফায়ার) শব্দও শোনা যায়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে কে বা কারা ইউএনওর ভবন লক্ষ্য করে কয়েকটি বিস্ফোরক নিক্ষেপ করে। পরে সেগুলো বাসভবনের দক্ষিণ দিকের জানালার কাছে গিয়ে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিম বাসায় ছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মোহামঞ্চদ রেজাউল করিম বলেন, ‘আমার কাছে গুলির শব্দ মনে হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয় জামায়াতের এক নেতার দুই আত্মীয় বিদ্যালয়ে নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে (ইউএনও) হুমকি দিয়ে যান। এর সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। ডিগ্রি পরীক্ষায় কড়াকড়ি করার কারণেও এ ঘটনা ঘটানো হতে পারে।’