কেন্দুয়ায় ছাত্রলীগ সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামে দুর্বৃত্তরা এক যুবককে খুন করেছে। নিহত যুবকের নাম ইয়াছিন মিয়া (২৫)। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।পুলিশ ও পারিবারিক সূত্রমতে, গত বুধবার সন্ধ্যায় ইয়াছিনকে দুর্বৃত্তরা তাঁর বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে একটি সেতুর ওপর ছুরিকাঘাত করে সেতুর নিচে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ইয়াছিনের বাবা ওহিদ মিয়া অভিযোগ করেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে।’ সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি একলাস মিয়া জানান, ইয়াছিন ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।