কেন্দুয়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার মেয়েটির বাবা কেন্দুয়া থানায় দুই তরুণকে আসামি করে একটি মামলা করেছেন।
মামললার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকেলে উপজেলার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে (১৩) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোজাফরপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের এক তরুণ (২০) ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ কাজে তাঁকে সহায়তা করেন একই গ্রামের অপর এক যুবক (২৮)। পরে তাঁরা এ ঘটনা কাউকে জানালে খুন করা হবে বলে ওই ছাত্রীকে হুমকি দেন। এ অবস্থায় সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা দিলে সে অভিভাবককে ওই ঘটনা খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পরামর্শে মেয়েটিকে রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করালে সে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে অভিভাবকেরা নিশ্চিত হন।