কেন্দুয়ায় জুয়াড়িদের হামলায় একজন নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়াড়িদের হামলায় একজন নিহত ও একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আ. ছাত্তার। গত বুধবার দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্র জানায়, কয়েক দিন আগে এলাকার চিহ্নিত জুয়াড়িরা পাহাড়পুর গ্রামের ছাত্তারের বাড়িতে জুয়া খেলতে চাইলে তিনি বাধা দেন। এরই জের ধরে বুধবার দুপুরে একই গ্রামের কবির মিয়া, পাভেল, হাবুল, নজরুলসহ অন্য ব্যক্তিরা দেশি অস্ত্র নিয়ে ছাত্তারের বাড়িতে হামলা চালান বলে পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেছেন। এতে আ. ছাত্তার (৫৫), তাঁর ছেলে ফারুক (১৮) ও তৌহিদসহ (১৫) পরিবারের পাঁচজন আহত হন। তাঁদের পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত আ. ছাত্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকির‌্যাসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।