কেন্দুয়ায় ঝড়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঝড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে একই পরিবারের আরও দুজন। গত সোমবার রাতে ঝড়ের সময় বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন, মা আছিয়া বেগম (৪৫) ও তাঁর মেয়ে মরিয়ম আক্তার (৯)। তাঁদের বাড়ি উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পাথাইরকোনা গ্রামে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এ সময় পাথাইরকোনা গ্রামের আবুল মিয়ার বসতঘর ভেঙে পড়ে। ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে আবুল মিয়ার স্ত্রী আছমা এবং মেয়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যান। আবুল মিয়ার আরেক মেয়ে মর্জিনা ও তাঁর ভাই মঞ্জু মিয়া আহত হন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল আওয়াল, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।