কেন্দুয়ায় তিনটি ষাঁড়সহ আটটি মোটরসাইকেল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ের নামে আয়োজন করা জুয়ার আসর থেকে তিনটি ষাঁড় ও আটটি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে থানার পুলিশ এসব আটক করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সকালে মোটা অঙ্কের টাকা বাজি ধরে গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। এতে বেশ কয়েকজন মালিকের ষাঁড় অংশ নেয়। তা ছাড়া দর্শকেরাও নিজেদের মধ্যে আরও কয়েক লাখ টাকার বাজি ধরে। একপর্যায়ে খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।