কেন্দুয়ায় দিনমজুরকে হাত-পা বেঁধে নদীতে নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় হত্যার উদ্দেশ্যে আল আমীন (২৩) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।