কেন্দুয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বৃহস্পতিবার সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নাগরিক সমাজের আহ্বায়ক আবদুর রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার সর্বত্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।