কেন্দুয়ায় পাটেশ্বরী নদী থকে অবৈধ বাঁধ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাটেশ্বরী নদী থেকে অবশেষে অবৈধ বাঁধ তিনটি অপসারণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার এসব বাঁধ অপসারণ করেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাছ শিকারের জন্য প্রভাবশালী মহলের সহায়তায় একাধিক চক্র পাটেশ্বরী নদীর বিভিন্ন স্থানে বাঁশ, চাটাই ও বানার সাহায্যে আড়াআড়ি তিনটি বাঁধ দেয়। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন। গত বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই নদীতে অভিযান চালান। এ সময় নদী থেকে বাঁধগুলো অপসারণ করা হয়। তবে দুষ্কৃতকারীরা আগেই পালিয়ে যায়।উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, মৎস্য সংরক্ষণ আইনে নদী ও উন্মুক্ত জলাশয়ে এভাবে বাঁধ দেওয়া সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।