কেন্দুয়ায় পৃথক ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় গতকাল বুধবার পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার গড়াডোবা ইউনিয়নের পুবাইলচন্দলাড়া গ্রামের হাশিম উদ্দিন মোড়লের ছেলে রাসেল মিয়া (২৬) দুপুরে বোরো ধানের জমিতে সেচযন্ত্র চালু করতে যান। এ সময় সেচযন্ত্রের সুইচ দিতে গিয়ে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। পরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অপরদিকে গতকাল দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মাইজকান্দি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুখলেছুর রহমান (৫৪) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন পৃথক ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।