কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পাটখেতে শাক তোলার ঘটনা নিয়ে গত রোববার ওই গ্রামে মতিউর রহমান ও তাঁর ছোট ভাই স্বপন মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে লুত্ফুর রহমানের পরিবারের সদস্যদের বাগিবতণ্ডা হয়। ওই দিন রাতে পার্শ্ববর্তী রায়বাজার আঠারোবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইয়ের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান প্রতিপক্ষের লোকেরা। এতে স্বপন মিয়া গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বপন মারা যান।কেন্দুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাওছার জানান, এ ঘটনায় লুত্ফুর রহমান ও এক নারীকে আটক করা হয়েছে। তবে কোনো মামলা হয়নি।