কেন্দুয়ায় প্রতিবন্ধী ছেলে পাওয়া গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আনুমানিক ১১ বছর বয়সের একটি ছেলে পাওয়া গেছে। সে বুদ্ধিপ্রতিবন্ধী। ছেলেটি নিজের নাম বিল্লাল মিয়া এবং তার বাবা মৃত মুখলেছ, মা নূরজাহান, ভাই আরিফ, আওয়াল ও হেলাল বলে জানায়। সে গ্রামের বাড়ি নূরপুর দক্ষিণপাড়া সরদারবাড়ি ছাড়া আর কোনো ঠিকানা বলতে পারে না। বিল্লালকে বর্তমানে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের শাহজাহান কবীরের বাড়িতে রাখা হয়েছে।