কেন্দুয়ায় প্রবেশপত্রের জন্য টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের সময় ১৫০ টাকা করে আদায় করা হয়েছে। সূত্র জানায়, আজ রোববার থেকে শুরু হতে যাওয়া জেএসসি পরীক্ষায় সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ ১৫০ টাকা করে আদায় করে। এ নিয়ে প্রবেশপত্র বিতরণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অভিভাবকদের বাগিবতণ্ডা হয়।একাধিক অভিভাবক প্রথম আলোকে বলেন, এর আগেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। শিক্ষার্থীদের ৩০০ টাকা দিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে হয়। অথচ সরকার-নির্ধারিত ফি ছিল ২০০ টাকা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রায়হানুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা নিতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।