কেন্দুয়ায় বজ্রপাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে মনির হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন কেন্দুয়ার কুতুবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেন আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।