কেন্দুয়ায় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনে ভোট গ্রহণের আগের রাতে কেন্দুয়া উপজেলার বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বদিউজ্জমান অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে গতকাল সোমবার মামলাটি করেন। এ মামলায় বিকেলে জসিম উদ্দিন ভূঁইয়া নামে বিএনপির এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ওই কেন্দ্রে ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ, বিদ্যালয়ের চত্বরে রাখা নির্বাচনী সরঞ্জাম বহনের কাজে ব্যবহূত গাড়িতে আগুন, ধারালো অস্ত্র নিয়ে আনসার সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলাটি হয়। এরপর গতকাল বিকেলে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির সমর্থক বাট্টা গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়াকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে।