কেন্দুয়ায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ এ এম এম মুহিবুল্লাহকে (৪১) পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে পৌর সদরের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা এবং হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর আশঙ্কাসহ এ-সংক্রান্ত বিভিন্ন অভিযোগে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল রোববার নেত্রকোনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩-এ পাঠানো হয়েছে। তবে থানা হেফাজতে থাকা অবস্থায় মুহিবুল্লাহ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।