কেন্দুয়ায় যুবক খুন জড়িত সন্দেহে স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (২৫ ) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রফিকুলের স্ত্রীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে। পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের লাশ বাড়ির পেছনে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রফিকুলের বাঁ কানে ও চোখের ওপরে জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে গতকাল নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় কেন্দুয়া থানার পরিদর্শক মো. রমিজ উদ্দিন বলেন, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত রফিকুলের স্ত্রীকে আটক করা হয়েছে। মামলা হয়নি।