অতিথির তালিকা নিয়ে বিরোধের কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ শনিবার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আজ শনিবার অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে দাওয়াত ও প্রচারপত্র ছাপানো হয়েছিল। এতে প্রধান অতিথি করা হয় স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীকে। তবে তালিকায় কিছু বিতর্কিত ব্যক্তির নাম থাকায় এবং নিজেদের নাম বাদ পড়ায় ক্ষমতাসীন দলের নেতারা ক্ষুব্ধ হন। তাঁরা বিষয়টি মঞ্জুর কাদের কোরাইশীকে জানান। এরপর সাংসদের পরামর্শে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।এ ব্যাপারে মঞ্জুর কাদের বলেন, ‘দাওয়াতপত্রে সব নেতার নাম আসা সম্ভব নয়। তবে এ নিয়ে প্রথমেই বিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে অধ্যক্ষের আলোচনা করার দরকার ছিল। তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।’দাওয়াতপত্রে ত্রুটির বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ মাহবুব আলম বলেন, ‘আমার ভুল হয়েছে। আলোচনা করে পরে অনুষ্ঠানের দিন ঠিক করা হবে।’