কেন্দুয়ায় স্কুলছাত্রকে জবাই করার সময় চারজন চেপে ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র মিজানুর রহমান বাবুকে চাচা (নিহত বাবুর বাবার আপন মামাতো ভাই) মুখলেছুর রহমান ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে জবাই করেছে। এ সময় গ্রেপ্তার হওয়া রামীম, পলাতক হূদয়সহ আরও চারজন বাবুর মুখ ও হাত-পা চেপে ধরে। গ্রেপ্তার হওয়া ঘাতক মুখলেছুর রহমান পুলিশসহ এলাকাবাসীর কাছে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, স্কুলছাত্র বাবু হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার হওয়া চাচা মুখলেছুর রহমান। হত্যাকাণ্ডে ব্যবহার করা রক্তমাখা ধারালো ছুরিটি গত বৃহস্পতিবার দুপুরে মুখলেছকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার করা হয়েছেগত রোববার সকালে পুলিশ স্কুলের পোশাক পরিহিত অবস্থায় মিজানুর রহমান বাবুর লাশ পার্শ্ববর্তী একটি হাওর থেকে উদ্ধার করে।