প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনের নয়টি কেন্দ্রের সবকটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, পৌরসভার সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে ভোটারদের নিরাপত্তার জন্য এক প্লাটুন বিজিবি, র্যা বের তিনটি দল, চারজন নির্বাহী বিচারিক হাকিম, প্রতিটি কেন্দ্রে আটজন পুলিশ সদস্য, ১৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন। ইউএনও নূর-ই-খাজা আলামীন বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য বিজিবি, র্যা ব ও পুলিশ দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হবে।