কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ, ২৫টি ঝুঁকিপূর্ণ ও ২৬টি অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।