প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্র দখল, জাল ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অধিকার। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর মোর্চা ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা) বলেছে, সার্বিক বিবেচনায় নির্বাচন সন্তোষজনক হয়েছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে অধিকার ও ফেমা এ মন্তব্য করেছে।