হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ, কেন্দ্র দখল ও হিন্দুদের বসতঘরে হামলা চালানোর ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। এসব ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের ২০ জন কর্মী আহত হয়েছেন। উত্তেজনা সৃষ্টি হওয়ায় তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।
কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম ওরফে মুকুল নির্বাচন কমিশনের কাছে ১৮টি কেন্দ্রের ভোট পুনঃ গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে তাঁর নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতে তল্লাশি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন। উপজেলার অধিকাংশ কেন্দ্রে জামায়াত ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ভোট দিতে দেননি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতি কম। কলারোয়া উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টার দিকে দেখা গেছে, কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ আহমেঞ্চদ স্বপনের সমর্থকেরা হাতে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন। দামদারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে চারজন আহত হন। সুলতানপুর কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থকদের মধ্যে সংঘর্ষে মনিরুল ইসলাম, হূদয়সহ পাঁচজন আহত হন। উত্তর কেড়াগাছি কেন্দ্রে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে জামায়াত-সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়। এর মধ্যে মোসলেম উদ্দিন, জিল্লুর রহমান ও জহুর আলীকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শংকরপুর সরকারি কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-সমর্থকেরা জামায়াত-সমর্থক আবদুল জলিলকে কুপিয়ে জখম করে। খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে তে আপত্তি করায় জামায়াতের সমর্থকেরা হরেণ দাস, সাধন দাস, প্রদীপ দাস, সুফল দাস ও বাসুদেব দাসের বাড়ি ভাঙচুর করেন। এ সময় হরেণ দাসের মেয়ে ললিতা, স্ত্রী আমেতা ও সাধন কুমারকে মারধর করা হয়।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ আহমেদ হামলা চালানো ও কেন্দ্র দখল করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। লোকদের ওপর হামলা চালাচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মহাসিন আলী বলেন, বিরোধ ও উত্তেজনা দেখা দেওয়ায় তিনটি কেন্দ্রে সাময়িক ভোট বন্ধ রাখতে হয়েছিল। কোনো প্রার্থীর পক্ষ থেকে তাঁদের কাছে অভিযোগ করা হয়নি।