কেন্দ্র পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রটি পুনর্বহাল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ডিগ্রি পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রটি বাতিল করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র কর্তৃপক্ষের অঙ্গীকার ও এলাকার ছাত্রছাত্রীদের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে কেন্দ্রটি পুনর্বহাল করা হয়েছে।