কেন্দ্রীয় কারগারের পাশে কম্বল কারখানায় আগুন লেগেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কেন্দ্রীয় কারগারের পাশে একটি কম্বল কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে।
এ ব্যাপারে জানতে ফোন করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।