কেন্দ্রীয় কারাগারের পাশে কম্বল কারখানায় আগুন নিভেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কেন্দ্রীয় কারাগারের পাশের কম্বল কারখানায় আগুন নিভেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে ফোন করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।