কেন্দ্রীয় শহীদ মিনারে কাইয়ুম চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে আজ সোমবার বেলা একটা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হবে।
এর আগে আজ সকালে কাইয়ুম চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেওয়া হয়। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কাইয়ুম চৌধুরীর জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।