কেন্দ্রীয় কারাগারে নিজামীর স্বজনেরা
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করার জন্য তাঁর স্বজনেরা কেন্দ্রীয় কারাগারে গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টায় তাঁরা মূল ফটক দিয়ে কারাগারে ঢোকেন।
ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে। সরকার বলছে, যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর করতে তাঁরা প্রস্তুত আছেন।
পৌনে ৮টার দিকে তিনটি মাইক্রোবাসে করে পরিবারের ২১ জন সদস্য কারাগারের ফটকে আসেন। এরপর তাঁরা ভেতরে ঢোকেন।
এদিকে কেন্দ্রীয় কারাগারের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারের আশপাশের সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। লোক চলাচল বন্ধ হয়ে গেছে। কারাগারের আশপাশে যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে সোচ্চার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কারাগারের চারপাশে অবস্থান করছেন।
আরও পড়ুন: