কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর জ্যেষ্ঠ সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসিম এ কারাগারের কনডেম সেলে বন্দী ছিলেন। মামলার পূর্ণাঙ্গ রায় ও মৃত্যুপরোয়ানা এ সেলেই তাঁকে পড়ে শোনানো হয়।