কেন্দ্রীয় কারাগারের ১২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ২-০০: কারা কর্তৃপক্ষ খুনিদের স্বজনদের কারাগারে আসতে বলে। বিকেল ৩টা ২০: বজলুল হুদার ভাই নুরুল হুদা, কামরুল হুদা, বোন মাহফুজা পাশা, ফিরোজা বেগমসহ ২৩ স্বজন কারাগারে আসেন। ৩-৩০: এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) স্ত্রী শাহিদা মহিউদ্দিন, মা অসুস্থ নুরজাহান বেগম ও ভাই হাই তালুকদারসহ ১৮ জন কারাগারে পৌঁছেন। ৩-৩০: এরপর সৈয়দ ফারুক রহমানের মা মাহমুদা রহমান, বোন ইয়াসমিন রহমান ও শ্যালক ইসফাকুর রহমানসহ ২০ জন আসেন। ৩-৪০ মিনিট: শাহারিয়ার রশিদের সঙ্গে দেখা করতে কারাগারে যান তাঁর স্ত্রী মাশয়ারা খান, মেয়ে শাহনাজ রশীদসহ ১৮ জন আত্মীয়স্বজন। ৩-৫০: মুহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) স্বজনেরা। ৫-০০: পাঁচটি অ্যাম্বুলেন্স কারাগারের সামনে আসে।সন্ধ্যা ৬-৩০: কফিন আসে কারাগারে রাত ১০টা ১০ মিনিট: কাশিমপুর কারাগার থেকে তিন জল্লাদ আসেন। রাত ১০-১৫: কারাগারের ভেতরে সব বাতি নিভিয়ে দেওয়া হয়। রাত পৌনে ১১টা: কারাগারে ঢোকেন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট জিল্লার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার ছাড়াও আর চারজন ম্যাজিস্ট্রেট, ঢাকার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুশফিকুর রহিম ও সহকারী সিভিল সার্জন শামসুদ্দিন। রাত ১১টা: স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।রাত সাড়ে ১১টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে তওবা পড়ানো হয়।১২টা ১ মিনিট: বজলুল হুদা, মুহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত সাড়ে ১২টা: সৈয়দ ফারুক রহমান ও শাহারিয়ার রশিদ খানের ফাঁসি কার্যকর করা হয়। রাত একটা পাঁচ মিনিট: এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) ফাঁসির রায় কার্যকর করা হয়। রাত সোয়া দুইটা: লাশ নিতে পাঁচ অ্যাম্বুলেন্স কারাগারে ঢুকেছে।রাত দুইটা ৫০: লাশ নিয়ে একে একে কারাগার ত্যাগ করেছে অ্যাম্বুলেন্স।