কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩০টি এসির যন্ত্রাংশ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। গতকাল বুধবার বিষয়টি জানার পর এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী গতকাল বলেন, এসিগুলোর তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গ্রন্থাগারের অভ্যন্তরীণ কেউ ঘটিয়েছে।
গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা জানান, শীতকাল বলে এসি চালানো হয় না। তাই ছাদে থাকা এসব এসির তার ও যন্ত্রাংশ কবে চুরি হয়েছে তা বলা যাচ্ছে না। গ্রন্থাগারের ছাদে যেতে হলে ভেতরের কয়েকটি প্রবেশপথ দিয়েই যেতে হয়। যা বাইরের বা অজানা কারও পক্ষে সম্ভব নয়।
ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম জাবেদ আহমদ বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না কারা এটি ঘটিয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।