প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ বর্ষের শিক্ষার্থীদের ফল প্রকাশের ভিত্তিতে নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে আসন বরাদ্দের তালিকা প্রকাশসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ অসম্পূর্ণ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পরবর্তী সময় শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের সংশ্লিষ্ট শাখা এবং ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটির সঙ্গে পরামর্শক্রমে পুনরায় ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।