কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ লুৎফুর রহমান বলেন, সরকার দেশে বাকশাল কায়েম করতে চায়। সে জন্য ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টার দিকে এই কর্মসূচি শেষ হয়।