কেন্দ্রীয় ব্যাংকে পরামর্শক কমানোর নির্দেশ অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ ব্যাংকের পরামর্শক ও অতিরিক্ত কাজ ব্যাপকভাবে কমিয়ে আনতে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ব্যাংকে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার এক আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংকে অনেক সংস্কার হচ্ছে। তাদের অকেজো থাকা বিভাগগুলো আবার কাজে লাগছে। ব্যাংক খাতের অবস্থা ভালো। ছোটখাটো কিছু সমস্যা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অর্থ উদ্ধারের জন্য ফিলিপাইনে কর্মকর্তারা গেছেন। কিছুটা উদ্ধার হবে। অর্থ উদ্ধারে নিউইয়র্কে একটা শুনানি হতে পারে।