কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সচিব জাহাঙ্গীর আলম আর নেই। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে তিনি তুরস্কের ইস্তাম্বুলে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। জাহাঙ্গীর আলম গত রোববার ইসলামি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুল গিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানান, কাল শনিবার রাতে জাহাঙ্গীর আলমের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা।