কেন্দ্রীয় শহীদ মিনারেপ্রাণেশ সমাদ্দারের প্রতি জনগণের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বৈত ধর্মের বিয়ের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালনকারী প্রাণেশ সমাদ্দারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান।জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম, কথাসাহিত্যিক শওকত আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, একুশে চেতনা পরিষদের আহমেদ রফিক প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ লেখক শিবিরের রবীন আহসান। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় ফয়জুল হাকিম বলেন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে কমরেড প্রাণেশ সমাদ্দার ছিলেন অক্লান্ত সৈনিক। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী। ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক।আগামী ১ জানুয়ারি বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাণেশ সমাদ্দারের স্মরণসভা অনুষ্ঠিত হবে।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল এক বিবৃতিতে প্রাণেশ সমাদ্দারের মৃত্যুতে শোক জানিয়েছেন।গত সোমবার সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে নগরের সুমনা ক্লিনিকে তিনি মারা যান। বিজ্ঞপ্তি।