কেন্দ্রীয় সংস্থা গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগের বিষয়ে সব জেলা ও মহানগর এলাকার জন্য অবিলম্বে একটি স্বতন্ত্র কেন্দ্রীয় তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বেসামরিক কমিটি। গত সপ্তাহে জমা দেওয়া কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।গতকাল রোববার এ ব্যাপারে সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, বেসামরিক কমিটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের হেফাজতে ওই মৃত্যু ঘটেনি।কমিটির সুপারিশে মহানগর এলাকায় পুলিশের গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত একই বিভাগের কর্মকর্তার মাধ্যমে না করতে বলা হয়েছে।