কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শুক্রবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ১৪ দল আগামী শুক্রবার বৈঠকে বসছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক শুরু হবে।
আজ বুধবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মৃণাল কান্তি দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ঈদের পরে জোটের পক্ষ থেকে কী কর্মসূচি নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।