কেন্দ্রে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৪ জুলাই সম্মেলন করার প্রস্তুতিতে থাকা সিলেট নগর ছাত্রলীগের বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে কেন্দ্রে লিখিত অভিযোগ পাঠিয়েছে সিলেট ল কলেজ ছাত্রলীগ। গতকাল কুরিয়ার ও ফ্যাক্সযোগে অভিযোগ কেন্দ্রের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়। অভিযোগে বলা হয়, সিলেট মহানগর ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৪ জুলাই সম্মেলন করে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এ অবস্থায় নগরের বর্তমান কমিটি সম্প্রতি সিলেট ল কলেজসহ ১৮টি শাখার নতুন কমিটি গঠন করে অনুমোদন দেয়। সম্মেলনের কাউন্সিলে নবগঠিত শাখা কমিটি দিয়ে প্রভাব বিস্তার করতেই এ কাজ করা হয়েছে জানিয়ে ঘটনাটি দলীয় গঠনতন্ত্রবিরোধী বলে অভিযোগে উল্লেখ করা হয়।