কেন্দ্রে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের তালা ভেঙে ল্যাপটপসহ এক লাখ টাকার মালভমাল নিয়ে গেছে একদল চোর। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। দেবগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার জানান, সকালে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি তথ্যকেন্দ্রের আলমারির তালা ভাঙা ও জিনিসপত্র তছনছ করা অবস্থায় দেখতে পান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি