কেন্দ্রে হামলায় ভোট কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নদনা ইউনিয়নের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র আচার্য আহত হয়েছেন। ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবুল চন্দ্র সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন।

প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম সিরাজউদ্দিন ককটেল বিস্ফোরণে বাবুল চন্দ্র আচার্য আহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।